Friday, June 26, 2026

কাকে বৌমা করতে চেয়েছিলেন ইন্দিরা, জানেন ?

Date:

Share post:

নেহরু-গান্ধী পরিবার দেশের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক পরিবার। বরাবরই কাপুর পরিবারের সঙ্গে সুসম্পর্ক তাঁদের। সেই সুসম্পর্কে আরও জোরদার করতে চেয়েছিলেন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সোনিয়া নয় , বৌমা হিসেবে তাঁর প্রথম পছন্দ ছিল কাপুর পরিবারের মেয়েকে। সাংবাদিক রশিদ কিদওয়াই তাঁর ‘লিডার অ্যাক্টর: বলিউড স্টার পাওয়ার ইন ইডিয়ান পলিটিক্স’ বইতে সামনে এনেছেন এমনই কিছু অজানা কাহিনী।
বইতে তিনি লিখেছেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে পৃথ্বীরাজ কাপুরের ভালো বন্ধুত্ব ছিল। ইন্দিরা গান্ধীর সময়েও সেই সুসম্পর্কে কোনও ছেদ পড়েনি। এই বন্ধুত্বকেই আরও একধাপ এগিয়ে গাঁটছড়ায় বাঁধতে চেয়েছিলেন ইন্দিরা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ? আসলে ছেলে রাজীবের সঙ্গে রাজ কাপুরের বড় মেয়ে ঋতুর বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। এদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় হয়, সোনিয়া মায়ানোর। গড়ে ওঠে সম্পর্ক। মায়ের ইচ্ছা থাকলেও কাপুর পরিবারের মেয়ে নয়, ১৯৬৮ সালে সোনিয়াকে বিয়ে করেন রাজীব গান্ধী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...