Wednesday, June 24, 2026

বায়ুসেনায় আসছে ৮৩টি তেজস যুদ্ধ বিমান

Date:

Share post:

সামরিক শক্তি বৃদ্ধিতে দেশীয় বাজারে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করল ভারতীয় বায়ুসেনা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনতে চলেছে তারা। এর জন্য হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের সঙ্গে ৩৯,০০০ কোটি টাকার চুক্তি চূড়ান্ত হয়েছে।

চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেট কমিটির কাছে পাঠানো হয়েছে। ৩১ মার্চের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যাবে বলে আশা। সেনা সূত্রে খবর, আগামী ৩ বছরের মধ্যে এই তেজস বিমানের জোগান দেওয়া শুরু হবে। এই যুদ্ধবিমান বানিয়েছে সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা হ্যাল। বায়ুসেনার পুরনো মিগ-২১-এর জায়গায় নেওয়া হচ্ছে সম্পূর্ণ দেশী প্রযুক্তিতে তৈরি তেজস। ইতিমধ্যেই একাধিক পরীক্ষায় পাশ করেছে সেটি।

আরও পড়ুন-স্থান-কাল-পাত্র দেখে আন্দোলন হোক, এবার শাহিনবাগ মামলায় মধ্যস্থকারী নিয়োগ সুপ্রিম কোর্টের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...