Saturday, April 18, 2026

KMC vote 128: হঠাৎ বিস্ফোরক বিরোধী দলনেত্রী রত্না, তৃণমূল বলছে হারের অজুহাত!

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনের আগে হঠাৎ বিস্ফোরক কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী তথা সিপিএম কাউন্সিলর রত্না রায় মজুমদার। পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি রত্নাদেবীর অভিযোগ, সামাজিক সুরক্ষা প্রকল্পে বামপন্থী এবং বিরোধী কাউন্সিলরদের বাদ দিয়েই শাসকদল শ্রমদপ্তর-এর সৌজন্যে এলাকায় এলাকায় শিবির সংঘটিত করছে। এবং সেখানে দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের মধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে শুধুমাত্র দলীয় স্বার্থে এবং আগামী পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামাজিক সুরক্ষা প্রকল্পকে ব্যবহার করছে।

যদিও রত্না রায় মজুমদারের এই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নিশ্চিত হার বুঝে অজুহাত খাড়া করতে চাইছেন সিপিএম কাউন্সিলর।

আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, জানালেন পরিবহনমন্ত্রী

Related articles

নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!

আউং সান সু চি-র (Suu Kyi) কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার (Myanmar Government) সরকার। সামরিক জুন্টার প্রধান...

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...