মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ বারবার কেন্দ্রের সরকারের রিপোর্টেই প্রমাণিত কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ে প্রথম সারিতে বিজেপি শাসিত রাজ্যগুলি। আর নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রকগুলি দেশের মানুষের কত কোটি টাকা নয়ছয় করে চলেছে, তার সত্যি ফাঁস করল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ খরচ হয়েছে কি না, বছরের পর বছর মোদি সরকার তার কোনও হিসাব দেয়নি। সেই টাকার অঙ্কটা ৫৪,২৫২.৩২ কোটি টাকা। এই হিসাব গরমিলের সঙ্গে দেশের শিক্ষা মন্ত্রকের (Department of Higher Education) মতো ১৫ মন্ত্রক জড়িত বলে তথ্য পেশ ক্যাগ-এর। এমনকি টাকা নয়ছয়ে আয়কর বিভাগকেও (Income tax department) দায়ী করেছে ক্যাগ।
Sponsored

সম্প্রতি সংসদে বাজেট পরবর্তী অধিবেশনে ক্যাগ যে তথ্য় সংসদে পেশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশের অন্তত ১৫টি মন্ত্রক কেন্দ্রের টাকায় প্রকল্প করার নামে কাজ করলেও সেই টাকা খরচের কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট (Utilisation Certificate) দেয়নি। এই তালিকায় শীর্ষে রয়েছে কেন্দ্রের আবাসন ও শহরি কার্য মন্ত্রক। তারা ১৮,২৭২.৯১ কোটি টাকা খরচ করে কোনও হিসাব দেয়নি। তালিকায় দ্বিতীয় স্থানে কেন্দ্রের উচ্চশিক্ষা মন্ত্রক (Department of Higher Education)। তারা হিসাব দেয়নি ১৪,৩৫৯.৭৬ কোটি টাকার।
এখানেই শেষ নয়। টাকা নয়ছয়ের স্পষ্ট হিসাব পেশ করেছে ক্য়াগ। সেখানে জানানো হচ্ছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগ টাকা যে খাতে খরচ করেছে তা সঠিকভাবে দেখায়নি। খরচ দেখানো হয়েছে অন্য খাতে। এভাবে ভুল খাতে খরচ করা হয়েছে ১২,৭৫৪.৪৭ কোটি টাকা। এই তহবিল নয়ছয়ের মধ্যে নাম রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিরও (Department of Atomic Energy)। আর এইসব নয়ছয়ে কেন্দ্রের আয়কর বিভাগকেও দায়ী করেছে ক্যাগ। আয়কর বিভাগের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্য়াক্সেস বিভাগ আয়করের মধ্যে পড়ে না এমন খরচকেও আয়করের আওতায় ধরে খরচ দেখানো হয়েছে। সেই টাকা অঙ্ক ৪,০১১.৯১ কোটি টাকা। যে আয়কর বিভাগকে দিয়ে বিরোধী দলগুলির উপর সময় বেছে বেছে তল্লাশির নামে স্বৈরাচারী পদক্ষেপ নেয় কেন্দ্রের বিজেপি সরকার ২০১৪ সাল থেকে, সেই আয়কর বিভাগের আসল চেহারাও ফাঁস করল ক্যাগ।
যে স্বাস্থ্য ব্যবস্থার প্রচার নরেন্দ্র মোদি গোটা দেশে করে বেড়াচ্ছেন, তার আড়ালে কীভাবে দেশের টাকা নয়ছয় করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তার বাস্তব তুলে ধরেছে ক্যাগ। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিধি ও প্রারম্ভিক শিক্ষা কোষ - এই দুই প্রকল্পে লেভি ও সেস হিসাবে আদায় হয়েছে ৯,২২২ কোটি টাকা। অথচ সেই টাকা হিসাবে দেখানো হলেও জমা পড়েনি সরকারের রাজকোষে। জনগণের টাকা নিয়ে কীভাবে বড় প্রকল্পের আড়ালে দুর্নীতি চালিয়েছে মোদি সরকার, তা স্পষ্ট করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।
আরও পড়ুন : মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার
সংসদে পেশ করা ক্যাগের রিপোর্ট (CAG report) অনুযায়ী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৩৩,৯৭৩ প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি কেন্দ্রের সরকার। এই সব প্রকল্পের মূল্য ৫৪,২৮২.৩২ কোটি টাকা। এর মধ্যে সিংহভাগই মোদি সরকারের সাম্প্রতিক সময়ের। গত তিন অর্থবর্ষে প্রকল্পের ইউসি দেওয়া হয়নি সবথেকে বেশি। ২০২১-২২ থেকে ২০২৩-২০২৪ থেকে যে ইউসি দেওয়া হয়নি তার মূল্য ৩৮,২৮৭.৫২ কোটি টাকা। ইউটিলাইজেশন সার্টিফিকেট কোনও প্রকল্প যে অর্থবর্ষের তার মধ্যে শেষ হওয়ার পরে ১২ মাসের মধ্যে পেশ করার কথা। যার মাধ্যমে তুলে ধরা যায়, যে অর্থ যে খাতে ব্যবহারের জন্য বরাদ্দ হয়েছে, তা সঠিকভাবে ব্যবহার হয়েছে। অথচ মোদি সরকার যে তা করেনি, এবার স্পষ্ট করে দিল ক্যাগ।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
