Site Logo

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

EBBS DESK·
অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকেও সেই একই পুলিশ পাহারা দেয়“- মুর্শিদাবাদে দাঁড়িয়ে একতিরে অধীর-হুমায়ুনকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Sponsored

Sranchi In Article

এদিন নাম না করে হুমায়ুনকে (Humayun Kabir) ‘দু-টাকার নকল দানা’ বলে কটাক্ষ করেন অভিষেক (Abhishek Banerjee)। অভিষেক বলেন, “অধীর চৌধুরীকে যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে (Amit Shah) সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকেও সেই একই পুলিশ পাহারা দেয়। আর আমাদের নিরাপত্তাতে রাজ্য সরকার দায়িত্ব রয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেও রয়েছে রাজ্য সরকার। আর দু-টাকার নকল দানা- তাঁকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহের সিআইএসএফ।“

তীব্র আক্রমণ করে তৃণমূলের সেনাপতি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি- হুমায়ুন কবীর, অধীর চৌধুরী ও নওশাদ সিদ্দিকিরা যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, তাহলে যে অত্যাচার অমিত শাহ বাংলার মুর্শিদাবাদ-মালদহের মানুষদের উপর করেছে- ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহের সিকিউরিটি ফিরিয়ে দেবে। দরকার হলে রাজ্য নিরাপত্তা দেবে। ক্ষমতা থাকে করে দেখাও।“

এর পরেই দিল্লিতে প্রাক্তন কংগ্রেস সাংসদের বাংলার বিষয় কটাক্ষ করে অভিষেক বলেন, “অধীর চৌধুরী এমপি না থাকা সত্ত্বেও দিল্লিতে তাঁর বাড়ি এখনও মোদি খালি করতে বলেননি। অন্যদিকে ইডি-সিবিআই আমি আমার মা, বাবা, স্ত্রী, ১০ বছরের মেয়ে, ৫ বছরের ছেলে, আইনজীবী কাউকে ছাড়েনি। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আমরা মেরুদণ্ড বিক্রি করে আত্মসমর্পণ করি না এটাই আমাদের সঙ্গে অন্যান্য দলের পার্থক্য।“ ‌

তৃণমূল সেনাপতির মতে, “মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ভয়ঙ্কর চলছে আপনারা দেখেছেন। বিজেপির তিনটে এজেন্সি কাজ করছে। নির্বাচন কমিশন, দ্বিতীয় হচ্ছে অধীর চৌধুরী নেতৃত্বে কংগ্রেস, আর তিন হচ্ছে- আমি নাম বলছি না মিম-ডিম-যুপ অনেক কিছু রয়েছে তাঁদের প্রকৃত চেহারাটা আপনারা দেখেছেন জনসমক্ষে। যে ভিডিও আপনারা দেখেছেন সেখানে বলছেন মুসলমান ভাইয়েদের বোকা বানানো খুব সহজ। আমাদের আবেগ নিয়ে খেলছে। আমি আপনাদের বলব মুসলমান হিন্দু খ্রিস্টান না বাঙালিকে যারা বোকা বানাতে চাইছে আগামী ২৩ তারিখ তাদের কড়ায়-কন্ডায় জবাব দিতে হবে।“

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →