Friday, April 10, 2026

ছাত্রভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন উপাচার্যের

Date:

Share post:

ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে এখন টগবগ করে ফুটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এসএফআই-সহ বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলি চিরকালই অতি সক্রিয় যাদবপুরে। তাই সংসদীয় রাজনীতিতে এ রাজ্যের পাশাপাশি গোটা দেশজুড়ে বামেরা যতই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হোক না কেন, যাদবপুরে কিন্তু নিজেদের দুর্গ অটুট রেখেছে ছাত্রসংগঠনগুলো।

এদিকে এবারের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে প্রায় সিংহভাগ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি-আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। সবমিলিয়ে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে।

তাই ছাত্র ভোটকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেবিষয়ে সতর্ক কর্তৃপক্ষ।
সকলকে শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানালেন উপাচার্য সুরঞ্জন দাস। আজ, সোমবার চিঠি দিয়ে তিনি এই আবেদন করেন। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন-রাজভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি পোস্ট করলেন রাজ্যপাল

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...