Saturday, April 4, 2026

স্থান-কাল-পাত্র দেখে আন্দোলন হোক, এবার শাহিনবাগ মামলায় মধ্যস্থকারী নিয়োগ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব আইন, NRC এবং NPR নিয়ে লাগাতার ধর্ণা চলছে রাজধানী দিল্লির শাহিনবাগে। যেখানে মূলত পুরোভাগে রয়েছেন মহিলারা। অনেকেই কোলের বাচ্চা নিয়ে রাতের পর রাত জেগে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্ণায় সামিল হয়েছেন। যা নিয়ে বেশকিছু মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে।

এবার দিল্লির শাহিনবাগ নিয়ে মামলায় মধ্যস্থকারী নিয়োগ করল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার এই মামলায় শুনানির সময় শীর্ষ আদালত জানিয়েছে, বিশিষ্ট আইনজ্ঞ সঞ্জয় হেগড়েকে মধ্যস্থকারী হিসাবে দায়িত্ব দেওয়া হল। তাঁকে বলা হয়েছে কিছু মানুষ একটা আইন নিয়ে হয়রান। তাঁদেরকে বোঝান। কোনওরকম প্রতিবাদ বা বিক্ষোভ দেখানো যাবে না একথা আদালত বলছে না। প্রতিবাদ বা বিক্ষোভ দেখানোটা মানুষের অধিকার। কিন্তু কোথায় তা দেখান হবে বা কোথায় অবস্থান বিক্ষোভ হবে তার একটা লক্ষ্মণ রেখা থাকা উচিত। আন্দোলনের তো একটা পদ্ধতি আছে। দীর্ঘদিন রাস্তা আটকে বিক্ষোভ নয় বলেই নির্দেশ শীর্ষ আদালতের।

আরও পড়ুন-প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...