Friday, June 19, 2026

বাংলা চলচ্চিত্রে এক নক্ষত্রের পতন, চলে গেলেন তাপস পাল

Date:

Share post:

প্রয়াত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মঙ্গলবার ভোররাতে জীবনাবসান হয় তাঁর ।মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ৬১ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে।

পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে অভিনয় যাত্র। ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবনে পদার্পণ তিনি। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’ ‘কড়ি দিয়ে কেনা’র মতো একের পর এক সুপারহিট ছবি করেছিলেন তিনি।

২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে তিনি রাজনীতিতে পা রাখেন। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনর সহ গোটা টলিউড।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...