Saturday, April 4, 2026

থ্রি মাক্সেটিয়ার্সের এক নক্ষত্রের পতন, আমার ভ্রাতৃ-বিয়োগ: চিরঞ্জিৎ

Date:

Share post:

“আমরা ছিলাম থ্রি মাক্সেটিয়ার্স-আমি, প্রসেনজিৎ আর তাপস। তার মধ্যে একটি তারকা চলে গেল”- ভ্রাতৃপ্রতিম তাপস পালের মৃত্যু সংবাদে এই প্রতিক্রিয়াই দিলেন তাঁর সমসাময়িক আরেক অভিনেতা, তাঁর সহকর্মী চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে তিনি জানান, চন্দননগর থেকে একটি সহজ-সরল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে, খুব সহজে নিজেকে তৈরি করে নেন। সুপারস্টার হয়ে যায়। তাঁর সহজ, স্বাভাবিক, সরলতা প্রথম ছবি ‘দাদার কীর্তি’-তেই বুঝতে পেরেছিলেন তরুণ মজুমদার। তাপস পালের চলে যাওয়া বাংলা সিনেমা জগতে এক নক্ষত্রের পতন।

অভিনয় ও রাজনীতি- দু জায়গাতেই তাপস ছিলেন চিরঞ্জিতের সহযোদ্ধা। কম বয়সে তাঁর চলে যাওয়ায় চিরঞ্জিৎ শোকস্তব্ধ। ব্যক্তিগত স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, “খেতে খুব ভালবাসত তাপস। সেটা ওর কাছে একটা প্যাশন ছিল”। একবার শুটিং করতে গিয়ে কীভাবে চিরঞ্জিৎ ও দেবশ্রী রায়ের সঙ্গে খুব হালকা লাঞ্চ করে ফের বিরিয়ানি খেয়েছিলেন তাপস পাল, তাঁর চলে যাওয়ার দিনে সেই সব কথা মনে পড়ছে চিরঞ্জিতের। জানালেন, কাজে ফিরতে চেয়েছিলেন তাপস। মনে করতেন, কাজে ফিরলেই বোধহয় সেরে উঠবেন, ফিরে পাবেন হারিয়ে যাওয়া কনফিডেন্স। কিন্তু সব চাওয়া তো আর পূর্ণতা লাভ করে না। সেই সব স্মৃতিই আজ চিরঞ্জিতের মনকে ভারাক্রান্ত করছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...