Friday, June 26, 2026

করোনা-আতঙ্কে চিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দাম বাড়ছে প্যারাসিটামলের মত জরুরি ওষুধের

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের দাপটে মৃত্যু-আতঙ্ক তাড়া করছে চিনকে। এই মারণ ভাইরাস সংক্রমণের আশঙ্কায় চিনের সঙ্গে বাকি বিশ্বের অর্থনৈতিক ও পর্যটন যোগাযোগ বিচ্ছিন্ন। চিনের অর্থনীতির উপরে এর মারাত্মক প্রভাব পড়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এই সঙ্কটে দাম বাড়ছে বহু ওষুধের।

চিনে করোনা বিপর্যয়ের জেরে বন্ধ রয়েছে ওষুধ উৎপাদন। ফলে চিন থেকে ওষুধ আমদানি করার উপায় নেই। আর এই পরিস্থিতিতে প্যারাসিটামল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি ওষুধের দামে প্রভাব পড়েছে। ভারতের বাজারে প্যারাসিটামলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। দাম বেড়েছে অ্যাজিথ্রোমাইসিনেরও। ব্যাকটিরিয়া সংক্রমণের জন্য কার্যকর এই ওষুধের দাম একধাক্কায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু দাম বাড়াই নয়, আগামী এক মাসে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে কিছু গুরুত্বপূ র্ণ ওষুধের ঘাটতিও দেখা দিতে পারে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...