Monday, March 23, 2026

ধারাবাহিক বিস্ফোরণে ফাটল বাড়িতে, অনশনে গ্রামবাসীরা

Date:

Share post:

বাঁকুড়ার বড়জোড়ার কেশবপুর, মনিহারি, কর্মকারপাড়া, বাগুলিয়া এলাকার অধিকাংশ বাড়ির দেওয়ালে বড়বড় ফাটল। খোলামুখ কয়লাখনিতে ধারাবাহিক বিস্ফোরণের জেরেই এই ফাটল বলে অভিযোগ এলাকাবাসীর। যে কোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়িগুলি। গ্রামবাসীদের অভিযোগ, কোলিয়ারি কর্তৃপক্ষ থেকে প্রশাসন সর্বস্তরে জানিয়েও কোন লাভ হয়নি।

বাগুলিয়া কয়লা খনি সংলগ্ন কেশবপুর গ্রামে অধিকাংশ বাড়িতেই বড়সড় ফাটল দেখা দিয়েছে। তবুও প্রতিদিন এই কোলিয়ারিতে বিস্ফোরণ ঘটিয়ে কয়লার চাঙড় ফাটানো হচ্ছে। ওই বিস্ফোরণের জেরে এলাকার বাড়িগুলিতে ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সোমবার থেকে কোলিয়ারির গেটের সামনে অনশনে বসেছেন গ্রামবাসীরা। অভিযোগ, বারবার জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। কোলিয়ারি কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দিলেও, তা বাস্তবে পূরণ হয়নি। যতদিন না তাঁদের দাবি মানা হচ্ছে ততদিন অনশন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...