Thursday, May 21, 2026

প্রশিক্ষণরত সাঁতারুকে সপাটে চড়, দৃষ্টিশক্তির ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

ইনস্ট্রাকশন দিচ্ছিলেন প্রশিক্ষক। সেই সময় হাসছিল প্রশিক্ষণরত সাঁতারু। তাতেই জুটল মার। যার জেরে কানে-চোখে তীব্র আঘাত লাগে ১৪ বছরের কিশোর অপরাজয় চণ্ডী বসুর। ক্ষতি হয় দৃষ্টিশক্তিরও। হেদুয়ার ন্যাশনাল সুইমিং অ্যাসোসিয়েশনের এই ঘটনায় বটতলা থানায় প্রশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র অপরাজয় দশ বছর ধরে সাঁতার শিখছে হেদুয়ার এই ক্লাবে। জাতীয়ে স্তর একাধিকবার ইন্টারস্কুল মিটে থেকে পুরস্কারও নিয়ে এসেছে সে। তাঁর বাবা সন্দীপ বসু অভিযোগ, শনিবার প্রশিক্ষক প্রবীর বসাকের কাছে মার খায় অপরাজেয়। বমি করতে শুরু করে অপরাজয়। তার কানে এবং মাথায় যন্ত্রণা শুরু হয়। কানের দু’পাশেই ক্ষত চিহ্ন দেখা যায়। তরল পদার্থও বেরিয়ে আসছিল কান থেকে। বমি করছিল সে। মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে ইএনটি বিভাগে পাঠানো হয় অপরাজয়কে। তার সিটি স্ক্যান ও এক্সরে করেন চিকিৎসকরা। যদিও কোনও ইন্টারন্যাল হেমারেজ মেলেনি। তাকে রেফার করা হয় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে। সেখানেই পরীক্ষায় ধরা পড়ে চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হয়েছে অপরাজয়ের। সোমবার চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অসীম ঘোষ অপরাজয়কে পরীক্ষা করেন। তিনি জানান, জোরালো আঘাতের কারণেই এই ক্ষতি হয়েছে। এরপর সোমবার রাতে থানায় গিয়ে ডায়েরি করা হয়।

ঘটনার ২ দিন পর সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় অপরাজয়র পরিবারের সঙ্গে। ক্লাবের কর্তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। অপরাজয়র চিকিৎসার খরচ বহন করারও প্রস্তাব দিয়েছেন বলে জানান সন্দীপ বসু। কিন্তু এতে বিরক্ত ওই কিশোরের পরিবার। সন্দীপ বসু বলেন, ‘‘ক্লাবের কর্তাদের কোনও সৌজন্যবোধ নেই। ছেলেটা কেমন আছে সে সম্পর্কে খোঁজটুকু নেয়নি। ছেলের চিকিৎসার খরচ আমি চালাতে পারব। প্রশ্ন একটাই, এই ঘটনার পরে প্রশিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হল?’’

যদিও এই প্রথম নয়। এর আগেও প্রশিক্ষক মারধর করেছেন বাচ্চাদের বলে অভিযোগ আহত ছাত্রের বাবার। কিন্তু যে কোনও কারণেই হোক, ক্লাব কর্তৃপক্ষ কখনওই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না।

Related articles

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...