Tuesday, March 17, 2026

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

এ বার সম্পূর্ণ ভিন্ন কারণে ইন্টারনেট বন্ধ রাখতে চলেছে রাজ্য প্রশাসন।
রাত পোহালেই মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায়, সে কারণে ওই দিন থেকে ৩ ঘণ্টার জন্য রাজ্যের সাত জেলার ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । যদিও সোমবার পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সর্বত্র পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।
গত বছর হোয়াট্‌সঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সে কথা মাথায় রেখেই এ বার পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

একই সঙ্গে স্কুল চত্বরে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামীকাল বেলা ১২টা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।
জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকবে। কলকাতার কেন্দ্রগুলিতে এক জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোট চার জন পুলিশকর্মী থাকবেন। যে সমস্ত কেন্দ্রে ছাত্রীরা পরীক্ষা দেবে, সেখানে অতিরিক্ত দু’জন মহিলা পুলিশকর্মী থাকবেন বলে জানানো হয়েছে ।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...