Sunday, June 7, 2026

বঙ্গ-বিজেপি এখন ইন্দোরের ‘গ্র্যান্ড প্যালেস’-এ

Date:

Share post:

বঙ্গ-বিজেপি এখন মধ্যপ্রদেশের ইন্দোরে।

সঙ্গীসাথী নিয়ে রাজ্য নেতারা তো বটেই, দলের জেলাস্তরের অসংখ্য নেতাও ছুটেছেন ইন্দোরে।
পরিস্থিতি এমনই যে, ইন্দোর শহরের বাইপাস লাগোয়া ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেলে বঙ্গ- বিজেপি প্রয়োজনে রাজ্য কমিটির বৈঠকটাও সেরে ফেলতে পারে৷ অন্যদিকে, ৬ মুরলীধর সেন লেনের দফতরে মাছি উড়ছে, কোনও নেতা-ই নেই৷

এই রহস্যের কারণ কী ? কেন ইন্দোরে ভিড় ? কেন মুরলীধর খালি?

রাজ্য-বিজেপি’র ‘মেন্টর’ কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে কল্পেশের বিয়ে৷ নিমন্ত্রণ-রক্ষায় গোটা বঙ্গ-বিজেপি এখন ইন্দোরমুখী। সিংহভাগ নেতা পৌঁছে গিয়েছেন, বাকিরা বুধবার সকালের উড়ান ধরেছেন৷ বুধবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও উড়ে যাচ্ছেন সেখানে। ইভেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে, মোদি এবং শাহ-ও ইন্দোর যাচ্ছেন। আর মোদি-শাহকে এতখানি কাছ থেকে দেখার, কথা বলার চান্স নিতে একদমই দোটানায় ছিলেন না বঙ্গ-বিজেপি নেতারা৷ একে একে সবাই পৌঁছে যাচ্ছেন ইন্দোরের ‘গ্র্যান্ড প্যালেস’-এ৷

সূত্রের খবর, ইন্দোরে কৈলাস-পুত্র কল্পেশের বিয়ের অনুষ্ঠান আজ, বুধবার। নিমন্ত্রিত প্রায় ৭ হাজার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ইন্দোর যাচ্ছেন।
ভিন রাজ্যের অতিথিদের জন্য বিশাল পাঁচতারা হোটেলে থাকা-খাওয়ার আয়োজন করা হয়েছে।অতিথিদের জন্য বিমানবন্দরে ‘হেল্প ডেস্ক’ পর্যন্ত খোলা হয়েছে৷ বস্তুত, গত সোমবার থেকেই রাজ্য বিজেপির হেভিওয়েটরা ইন্দোর যাওয়া শুরু করেছেন।
বিরোধীরা অবশ্য বলছেন, নতুন রাজ্য কমিটি তৈরি হতে চলেছে৷ কৈলাসের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ৷ তাই ইন্দোর উড়ে গিয়ে আগেভাগে ‘কৈলাস-মন্দির’- এ হাজিরা দিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের ‘গুড বুক’-এ থাকার জন্যই রাজ্য নেতাদের এই হুড়োহুড়ি৷ তাছাড়া, এই বিয়ে “নেমন্তন্ন” না পেলে, দলে নম্বর কমবে৷ নম্বর যে কমেনি, তা বোঝানোর একটা দায়ও সমানভাবে কাজ করছে রাজ্য বিজেপির অন্দরে৷

আরও পড়ুন-ফের ‘আজব’ নিদান গুজরাটের পুরোহিতের

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...