Wednesday, June 10, 2026

শুভ্রার জেরার পরের দিনই মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের পরের দিনই তলব মনোজ কুমারকে। রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারকে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মনোজ কুমার রোজভ্যালি কাণ্ডে প্রথম তদন্তকারী অফিসার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের সময়ে তাঁর ফোনের কল লিস্ট দেখেননি এবং ফোন বাজেয়াপ্তও করেননি।

২০১৭-তে শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে ইডি আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে। শুভ্রার সঙ্গে দিল্লির একটি হোটেলে যান তিনি। হোটেল থেকে পাওয়া সেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মনোজ কুমারকে সরিয়ে দেয় ইডি। মঙ্গলবারই, বাড়ি গিয়ে শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরের দিনই মনোজ কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-তাপস পালকে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, দেহ শায়িত রবীন্দ্রসদনে

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...