Thursday, March 19, 2026

তাপস পালকে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, দেহ শায়িত রবীন্দ্রসদনে

Date:

Share post:

প্রিয় অভিনেতা, বন্ধু, সহকর্মী, দাদা, ভাই-কে শ্রদ্ধা জানাতে হাজির টলিউড। রবীন্দ্রসদনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, রাতেই প্রয়াত অভিনেতা তাপস পালের দেহ পৌঁছয় কলকাতায়। বুধবার, সকালেই সেখানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন টলিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী ও গুণমুগ্ধ দর্শকরা।

প্রথমে সূচিতে না থাকলেও, শিল্পীদের অনুরোধ বাড়ি থেকে তাপস পালের মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানেও শ্রদ্ধা জানান কলাকুশলীরা। টেকনিশিয়ান স্টুডিওতে অল্প কিছুক্ষণ রেখে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পালের সঙ্গে। রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ তাপস পালের চলচ্চিত্র জগতের সতীর্থরা। দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে মরদেহ। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কাল যাচ্ছে সেনা বিমান

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...