Tuesday, April 7, 2026

সিএএ-এর প্রতিবাদে চেন্নাইয়ের পথে কয়েক হাজার মানুষ, সজাগ পুলিশবাহিনী

Date:

Share post:

চেন্নাইয়ের রাস্তায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন কয়েক হাজার মানুষ।প্রায় ১৫ হাজার মানুষ সেক্রেটারিয়েন এবং জেলাশাসকের অফিসের বাইরে জমায়েত হয়েছেন। এরা অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ।অবশ্য এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ।

মাদ্রাজ হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে তামিলনাড়ু বিধানসভা ভবনের উদ্দেশে কোনও প্রতিবাদ মিছিল করা যাবে না । সেই নির্দেশ মেনে আন্দোলনকারীরা আশ্বস্ত করেছেন শান্তিপূর্ণ এই প্রতিবাদ মিছিল বিধানসভা ভবনে যাবে না।তামিলনাড়ুর শাসক বিজেপির সহযোগী দল এআইএডিএমকে নাগরিকত্ব আইনকে আগেই সমর্থন জানিয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, তাঁর রাজ্যে কোনও সম্প্রদায়ের মানুষই বিপদে পড়বেন না। আন্দোলনকারীদের কাছে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি। এই মিছিলের জন্য অশান্তি এড়াতে কড়া নজর রাখছে কয়েক হাজার পুলিশকর্মী। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনার খবর মেলেনি।


Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...