Saturday, April 4, 2026

যাদবপুরে কলা বিভাগে এগিয়ে থাকলেও প্রতিবন্ধী ছাত্রদের নিয়ে ধর্ণায় SFI, আপাতত বন্ধ গণনা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কলা বিভাগ (আফসু)-এ SFI এগিয়ে থাকলেও এখনও আত্মবিশ্বাসী নয় তারা। এদিন কাউন্টিং শুরু হওয়ার পর কলা বিভাগে SFI লিড করা শুরু করে। কিন্তু বেলা বাড়তেই কিছুটা তাল কাটে তাদের।

আপাতত তারা যে রুমে গণনা চলছে, অৰ্থাৎ ডিন অফ স্টুডেন্ট-এর ঘরের সামনে ধর্ণায় বসেছে। তাদের অভিযোগ,
শারীরিকভাবে প্রতিবন্ধী যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গতকাল বুধবার ভোটের দিন ভোট দিতে দেওয়া হয়নি। তাদের ভোট দিতে বাধা দেয় ডিএসএফ।

তারই প্রতিবাদে আজ কাউন্টিং-এর সময় ঘরের বাইরে প্রতিবাদে বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। যারা এসএফআই সমর্থক বলেই পরিচিত।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনওরকমভাবে কাউন্টিং বন্ধ রাখা সম্ভব নয়, তারা আলোচনার মধ্যে সমস্যা সমাধানের আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সেই আর্জিতে সারা না দিয়ে অবস্থানে বসেছে কাউন্টিং হলের বাইরে। আপাতত কাউন্টিং প্রক্রিয়া প্রভাব পড়েছে এই আন্দোলনের ফলে।

আরও পড়ুন-যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদ দখলের পথে DSF, দ্বিতীয়স্থানে SFI-ABVP জোর টক্কর

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...