Thursday, March 5, 2026

খারাপ ছাত্ররাই পরীক্ষা পিছিয়ে দিতে বলে, বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

Date:

Share post:

“খারাপ ছাত্ররাই পরীক্ষা পিছিয়ে দিতে বলে৷ আমরা সারা বছর পড়ি। তাই পরীক্ষা দিতে ভয় পাই না”।

পুরভোটের দিন পিছিয়ে দিতে নির্বাচন কমিশনে
বিজেপির আর্জি নিয়ে বৃহস্পতিবার এই সুরেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

পুরমন্ত্রী বলেন, “পুরভোটে পাস করতে পারবে না জেনেই ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। আমরা ভাল ছাত্র। সারা বছর পড়ি। তাই পরীক্ষা দিতে ভয় পাই না। ওরা লাস্ট বয় তাই এত কমপ্লেইন।” পাশাপাশি পুরমন্ত্রী বিস্ময়ের সুরেই বলেন, “বিজেপি কীভাবে জানল ভোট কবে? আমি মন্ত্রী হয়েও তো জানতে পারলাম না।” একইসঙ্গে বলেন, “পুরভোট ব্যালটে ভোট হবে, না ইভিএমে, সেটা কমিশন ঠিক করবে। নেত্রীর যা মত আমাদেরও তাই মত”।

সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুরভোট করাতে চাইছে রাজ্য সরকার। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোটগ্রহণের সম্ভাবনা আছে। কিন্তু ওই সময় ভোট হলে প্রচারের সুযোগ পাওয়া যাবে না বলে এদিন নির্বাচন কমিশনে যান বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিজেপি ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে৷

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...