Thursday, April 2, 2026

আফসু দখলে রাখলেও যাদবপুরে মাসকমেও হারল SFI

Date:

Share post:

এবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগ অধরা সিপিএম-এর ছাত্র সংগঠন SFI-এর। ইঞ্জিনিয়ারিং বিভাগে এবারও বিপুল ব্যবধানে জিতেছে DSF. তবে তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয়স্থান দখল করতে পারেনি তারা SFI. তাদেরকে টেক্কা দিয়ে দ্বিতীয় হয়েছে ABVP.

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে WTI-এর কাছে কার্যত পর্যুদস্ত হয়েছে SFI. সেক্ষেত্রে সম্মানরক্ষার জন্য তাদের সম্বল ছিল নিজেদের শক্ত ঘাঁটি কলা বিভাগ। এই বিভাগ নিজেদের দখলে রাখতে পারলেও, রাস্তা সহজ হয়নি SFI-এর জন্য। তাদেরকে করা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল নবাগত DSA. এই ছাত্র সংগঠন মূলত তৈরি হয়েছে SFI-এর বিরোধিতা করেই। বহু বিক্ষুব্ধ SFI সমর্থক DSA-তে নাম লিখিয়ে ছিলো নির্বাচনের আগেই।

আর সম্মানের লড়াইয়ে কিছুটা হলেও SFI-কে ধাক্কা দিয়েছে DSA. কলা বিভাগ নিজেদের দখলে রাখলেও মাসকমের আসন SFI-এর থেকে ছিনিয়ে নিয়েছে DSA. সুতরাং, কলা বিভাগের ছাত্র সংসদ (আফসু) এবারও নিজেদের দখলে রাখলেও ধাক্কা খেতে হলো SFI-কে।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...