Tuesday, June 23, 2026

দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি, তারকেশ্বরে ভক্তের ঢল

Date:

Share post:

আজ দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে মহাশিবরাত্রি।
সেই উপলক্ষে বারাণসী, সোমনাথ-সহ দেশের শিবমন্দিরগুলিতে ভক্তদের ঢল। পাশাপাশি সকাল থেকেই ভক্তের ঢল চোখে পড়ছে তারকেশ্বর, বক্রেশ্বর-সহ রাজ্যের বিভিন্ন তীর্থস্থানগুলিতে। তারকেশ্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

তবে তারকেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে তারকনাথকে ভোগ দেওয়া হয় না। সারারাত মন্দির খোলা থাকে। প্রতিবছর শিবরাত্রির দিন লাখো ভক্ত সমাগম হয় মন্দিরে। শিবরাত্রির দিন তারকনাথকে ভোগ নিবেদন করা হয় না। রাত্রি ৯টার সময় পুজোয় নিবেদন করা হয় দুধ, দই, ঘি, মধু, ফল, চিনি, গঙ্গাজল দিয়ে।

এদিকে, তারকেশ্বর মন্দির এলাকা শিবরাত্রি উপলক্ষে নতুন সাজে সেজেছে। পুরসভার পক্ষ থেকে তারকেশ্বর শহরকে পরিষ্কার রাখার জন্য সাফাই কর্মীরা দিনরাত কাজ করবেন। ভোর ৫টা থেকে সকাল ১০টা ও দুপুর ১২টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত ও শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জল সরবরাহ করা হবে। অ্যাম্বুলেন্স, দমকল বিভাগের কর্মীরাও সজাগ থাকবেন।

মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শিবরাত্রি উপলক্ষে সিসিটিভি ক্যামেরার নজরদারি পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশ। মোতায়েন থাকছে প্রচুর মহিলা পুলিশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...