Friday, June 19, 2026

মাঝরাতে ঢাকার শহিদ মিনারে বাঙালি জাতির হয়ে শ্রদ্ধা নিবেদনে শেখ হাসিনা

Date:

Share post:

বাংলাদেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে
‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’৷ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুর প্রহর, রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির তরফে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সেই সময় আকাশে- বাতাসে ভেসে ওঠে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’৷ এরপর পর্যায়ক্রমে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং আওয়ামি লিগের পক্ষ থেকেও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাধারন মানুষও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন ভোর থেকেই সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় শহিদ মিনার প্রাঙ্গন। ওই এলাকায় নামে মানুষের ঢল। শহিদ মিনার অভিমুখী সব রাস্তায় দেখা যায় মানুষের মিছিল। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, নীলক্ষেত, আজিমপুর কবরস্থান থেকে পলাশী হয়ে মানুষের দীর্ঘ লাইন চলে গেছে শহিদ মিনারের পাদদেশে। শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়েল চত্বর ও টিএসসি ক্রসিং হয়ে বেরিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
ঢাকা শহরের নানান প্রান্তের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণি-পেশার মানুষকে প্রভাতফেরিতে অংশগ্রহণ করতে দেখা যায়। অনেকেই কালো ব্যাজ বুকে লাগিয়ে খালি পায়ে শহিদ মিনারে এসেছেন ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে।।

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...