Thursday, February 12, 2026

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল পাঁচ তরতাজা প্রাণ, যা আপনার চোখেও জল আনবে

Date:

Share post:

ফের রাজ্যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। আর এই মর্মান্তিক ঘটনা কেড়ে নিল ৫টি তরতাজা প্রাণ। বৃহস্পতিবার গভীর রাতে ডাম্পার ও একটি ছোট গাড়ির সংঘর্ষে মাদারিহাটের বীরপাড়ার ডিমডিমা চা বাগানের কাছের এশিয়ান হাইওয়েতে মৃত্যু হয়েছে পাঁচজন যুবকের।

মৃতেরা হলেন আশরাফ আলি, বরুণ সরকার, মনোজ সাহা, মিঠুন দাস ও সঞ্জয় বিশ্বাস। গুরুতর জখম হয়েছেন শিবু মন্ডল নামক আরও এক যুবক। তাঁকে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে।

মৃত ও আহতদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-মাঝরাতে ঢাকার শহিদ মিনারে বাঙালি জাতির হয়ে শ্রদ্ধা নিবেদনে শেখ হাসিনা

spot_img

Related articles

প্রভাব ফেলবে না SIR! নির্দিষ্ট সময়েই ফলপ্রকাশ, মাধ্যমিক শেষে ঘোষণা পর্ষদ সভাপতির

নির্বিঘ্নেই শেষ হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর (SIR) যেমন কোনও প্রভাব ফেলতে পারেনি, তেমনই...

নিকাশি সংস্কারে বরাদ্দ ২৯ কোটি, শ্রমিকদের সুরক্ষায় নতুন কমিটির ঘোষণা মন্ত্রী মানস ভুঁইয়ার

রাজ্যের সেচ ও জলনিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনে একগুচ্ছ নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন সেচ ও জলপথ মন্ত্রী মানস...

ধর্মঘটের ডাক ব্যর্থ! জেলায় জেলায় সরকারি অফিসে স্বাভাবিক কাজকর্ম

বামেদের ডাকা ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়ল না রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে শুরু করে জেলা স্তরের সরকারি...

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য...