Tuesday, June 23, 2026

কিল্লার কীর্তিতে মুখ থুবড়ে পড়ল বিরাটরা

Date:

Share post:

কিল্লার কীর্তিতে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়ল ভারতের পৃথিবী সেরা ব্যাটিং লাইন আপ। তার চেয়েও বড় কথা, যে ঋষভ পন্থকে মনে করা হয় একদিন কিংবা টি-২০ প্লেয়ার, তাকে টেস্টে নামিয়ে কিসের বার্তা দিতে চাইলেন বিরাট কোহলি, সেটাই বিস্ময়ের। যেখানে পৃথিবী সেরা কিপার ঋদ্ধিমান সাহা বসে রিজার্ভ বেঞ্চে!

টসে জিতে নিউজিল্যান্ড সবুক উইকেটে ব্যাট করতে পাঠায় কোহলিদের। কিন্তু ৬ফুট ৮ইঞ্চির কাইল জেমিসন যিনি নিউজিল্যান্ডে কিল্লা নামে পরিচিত, তিনি মেরুদণ্ড ভেঙে দিলেন তাঁর চোখ ধাঁধানো বোলিংয়ে। ওয়েলিংটনে ওপেনিংয়ে পৃথ্বী আর মায়াঙ্ক। পৃথ্বীকে ১৬ রানে ফেরালেন টিম সাউদি। তারপর পূজারা (১১) আর কোহলিকে (২) ফিরিয়ে ভারত ৪০ রানে ৩ উইকেট। মায়াঙ্ক – রাহানে টানছিলেন। লাঞ্চের পর ফিরলেন মায়াঙ্ক (৩৪), কিছুক্ষণ পর হনুমা বিহারীও (৭)। টি ব্রেকে ভারত ১২২ রানে ৫ উইকেট। একদিক ধরে রেখেছেন রাহানে (৪০)। সঙ্গে ঋষভ। ৫৫ ওভারে ভারত ৫-১২২। বড় অঘটন না ঘটলে এই টেস্টের ফয়সালা হচ্ছে। এগিয়ে কিন্তু উলিয়ামসরা।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...