Wednesday, June 24, 2026

একইদিনে মোদি ও সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

আজ শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ধবের বৈঠকটি মূলত প্রশাসনিক ও রাজ্যের উন্নয়নের স্বার্থে হলেও কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎপর্বটি পুরোদস্তুর রাজনৈতিক হতে চলেছে। রাজ্যের ক্ষমতা ভোগ করার স্বার্থে মতাদর্শগতভাবে উল্টো মেরুর দুই দল কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধেছে শিবসেনা। তার পর থেকেই নানা ইস্যুতে বিরোধ দেখা দিচ্ছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গীর সঙ্গে বাকি দুই দলের।

তথাকথিত ধর্মনিরপেক্ষ কংগ্রেস ও এনসিপির সঙ্গে কট্টর হিন্দুত্ববাদী শিবসেনার সর্বশেষ বিরোধ তীব্র হয়েছে নাগরিকত্ব ইস্যুতে। মহারাষ্ট্রে সিএএ বিরোধী প্রচার চালাচ্ছে কংগ্রেস-এনসিপি আর শিবসেনা এই আইনকে সমর্থন করছে। পাশাপাশি এনপিআর নিয়ে কংগ্রেস-এনসিপির প্রকাশ্য বিরোধিতা উপেক্ষা করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মহারাষ্ট্রে এনপিআর হবেই। এর মধ্যে আবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বিরোধিতা উপেক্ষা করেই বহুচর্চিত এলগার পরিষদ সংক্রান্ত মামলা এনআইএ-র হাতে তুলে দিয়েছেন উদ্ধব। একই সরকারের মধ্যে এভাবে নানা ইস্যুতে বিভাজন সামনে আসার পর রফাসূত্র খুঁজতে আজ উদ্ধব-সোনিয়ার বৈঠকটি তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...