Friday, June 5, 2026

নির্ভয়া কাণ্ডের ফাঁসি : ২জন শেষবার পরিবারের মুখোমুখি, অঙ্গ দানের আবেদন

Date:

Share post:

আর মাত্র ১০দিন। নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর ফাঁসি ৩ মার্চ। তার আগে পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের সুযোগ পেল চারজনই। চিঠি গিয়েছে সকলের পরিবারের কাছে। মুকেশ ও পবন ১ ফেব্রুয়ারির আগেই আত্মীয়দের সঙ্গে দেখা করে। তাই তাদের আর শেষ সুযোগ নেই। সুযোগ পাবে অক্ষয় সিং ও বিনয় সিং। আইনি জটিলতায় চার ধর্ষক-খুনির ফাঁসির তারিখ ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন হয়ে পাতিয়ালা কোর্টের নির্দেশে হয় ৩ মার্চ, সকাল ৬টা। নির্ভয়ার বাবা-মার আশা এবার ফাঁসির নির্দেশ আর কোনও আইনি জটলতায় আটকে যাবে না।

অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে, যেখানে চার অপরাধীর নান প্রত্যঙ্গ ও শরীর মেডিক্যাল রিসার্চের জন্য রাখা হোক। এ ব্যাপারে সরকার কোনও নির্দিষ্ট আইন করুক। আইনজীবী কমলেন্দ্র মিশ্রর এই আবেদনের কবে শুনানি হবে, তা অবশ্য নির্দিষ্ট জানানো হয়নি।

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...