Saturday, April 4, 2026

যোগীর রাজ্যে ৩৩৫০টন সোনা তোলার কাজ শুরু হচ্ছে

Date:

Share post:

যোগীর রাজ্য সোনভদ্রে টনটন সোনার হদিশ। সে নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। রাজ্যের ডিরেক্টর অফ জিওলজি সেই তোলার কাজ শুরু করতে চলেছে। সোনপাহাড়ি আর হারদিতে সোনার সন্ধান মিলেছে। সোনপাহাড়িতে প্রায় ২৭০০টন ও হারদিতে ৬৫০টন সোনা রয়েছে বলে ভূতত্ত্ব বিজ্ঞানীদের অনুমান। অবশ্য আজ থেকে ১৫ বছর আগেই জিএসআই দুই এলাকায় সোনা থাকার কথা জানিয়েছিল। তারপর নানা পরীক্ষার পর ২০১২ সালে জানানো হয় সোনা রয়েছে ওই এলাকায়। সোনা তুলতে অসুবিধে হওয়ার কথা নয়। এলাকায় সোনা ছাড়াও ইউরেনিয়াম খনিজ পাওয়া যাবে বলে ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...