Saturday, June 6, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস

Date:

Share post:

আগের দিনের ৫ উইকেটে ১২২ রানের সঙ্গে আজ, শনিবার আর মাত্র ৪৩ রানই যোগ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস ৷ গত দু’বছরে টেস্টের প্রথম ইনিংসে এটাই সর্বনিম্ন স্কোর টিম ইন্ডিয়ার ৷
দীর্ঘদেহী জেমিসন তো বটেই, সঙ্গে দোসর টিম সাউদি ৷ বেসিন রিজার্ভের সবুজ উইকেটে এই দুই কিউই পেসার রীতিমতো নাকানিচোবানি খাওয়ালেন ভারতীয় ব্যাটসম্যানদের ৷ দু’জনের ঝুলিতেই ৪টি করে উইকেট ৷ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান অজিঙ্কা রাহানের ৷ ৪৬ রান করেন তিনি ৷ মহম্মদ শামি করেন ২১ রান ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার টম ল্যাথাম (১১)-এর উইকেট হারায় নিউজিল্যান্ড ৷ তাঁকে প্যাভিলিয়ানে ফেরান ইশান্ত শর্মা ৷

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...