Saturday, June 6, 2026

সাতসকালেই মন খারাপ বাংলার: লড়াই শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লো ঋষভ

Date:

Share post:

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো। এক সপ্তাহের দীর্ঘ লড়াই শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়ল পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্র ঋষভ সিং। আজ, শনিবার ভোর ৫টার সময় মৃত্যূ হয় তার। তাঁর আরোগ্যের প্রার্থনা করছিল গোটা বাংলা। কিন্তু শেষরক্ষা হলো না।

দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ এস‌এস‌কে‌এমের কার্ডিওথোরাসিক বিভাগের আইটিইউতে ভর্তি ছিল। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হ‌ওয়ায় ইকমোর সাহায্যে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছিল। সপ্তাহখানেক ধরে চিকিৎসকরা সমস্তরকম চেষ্টা করলেও তার শারীরিক অবস্থার উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি। এমনকী তার শরীরে রক্তও উৎপাদন হচ্ছিল না। যদিও চিকিৎসকরা আশা করেছিলেন, হয়তো কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চালু রাখতে রাখতে হঠাৎ করে তার নিজের অঙ্গপ্রত্যঙ্গগুলি সাড়া দিতে শুরু করল। তেমনটা অবশ্য হল না। যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে চলে গেল বাচ্চা ছেলেটি।

অন্যদিকে, এস‌এসকেএমে ভর্তি ওই ঘটনায় জখম আর‌ও এক পড়ুয়া দিব্যাংশ ভকতের অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়ে। কথাও বলেছে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...