Tuesday, April 7, 2026

১০ মিনিটে নিখরচায় প্যান কার্ড!

Date:

Share post:

আয় যাইহোক, আজকের দিনে প্যান কার্ড থাকাটা কিন্তু মাস্ট। কিন্তু সেটা তৈরি করতে বেশি কিছু গ্যাঁটের কড়ি খরচ করতে হয়। কিন্তু সেই দিন বদলাচ্ছে। কেন্দ্রের নয়া নিয়মে মাত্র ১০ মিনিটে তৈরি করা যাবে প্যান কার্ড। আর তার জন্য কোনও খরচও করতে হবে না। বাজেট পেশের সময়েই এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
প্যান কার্ড তৈরির জন্য আর ২পাতার ফর্ম ফিল আপ করতে হবে না৷ মাত্র ১০ মিনিটে অনলাইনে ই-প্যান কার্ড বানানো যাবে। শর্ত একটাই আধার কার্ড থাকতেই হবে। এই পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করলে আলাদা করে আধার সংযুক্তিকরণও করতে হবে না। অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইলে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে গিয়ে “Instant PAN through Aadhaar” –এ গিয়ে বাঁদিকে কুইক লিঙ্ক বোতামে ক্লিক করতে হবে৷ সেখানেই “Get New PAN” অপশন রয়েছে৷ সেখানে ক্লিক করে আপনার আধার নম্বর দিতে হবে। এবার ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। এরপরে আবেদনকারীকে আধার সংযুক্তিকরণ করতে হবে৷
এভাবে ধাপে ধাপে এগোলে ১০ মিনিটে তৈরি হবে নতুন প্যান কার্ড। এই পদ্ধতিতে তাঁরাই প্যান কার্ড করতে পারবেন, যাঁদের কাছে আগে থেকে প্যান নেই৷ মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকাটাও বাধ্যতামূলক।

আরও পড়ুন-কেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে ভোডাফোন আইডিয়া

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...