Tuesday, March 10, 2026

বাংলাদেশ চাইলেও এশিয়া একাদশে ধোনিকে বাদ দিলেন সৌরভ

Date:

Share post:

ধোনির নাম পাঠালেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বদলে বিরাট কোহলি। এশিয়া একাদশে আর যে যে ক্রিকেটারকে পাঠানো হচ্ছে, তাঁরা হলেন, শিখর ধাওয়ান, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠান করবে বাংলাদেশ। তারই অঙ্গ হিসাবে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের খেলা হবে। বাংলাদেশ চেয়েছিল এমএস ধোনি সহ সাতজনকে। কিন্তু সৌরভ তার নাম না পাঠিয়ে বুঝিয়ে দিলেন যে ম্যাচ প্র‍্যাক্টিশেই নেই, তাকে ডেকে সম্মানহানি করতে চায় না বিসিসিআই। আর সাতজন নয়, যাবেন চারজন। চাওয়া হয়েছিল বুমরা, ভুবনেশ্বর, হার্দ্যিক পান্ডে, জাদেজাদেরও। তিন ম্যাচের সিরিজ। দুটি খেলা হবে বাংলাদেশে বাকি ম্যাচ গুজরাতের মোতেরা স্টেডিয়ামে। কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ না হওয়ায় ম্যাচ হবে ১৮ ও ২১ মার্চ অন্য জায়গায়। নিউজিল্যান্ডের সিরিজ শেষ করে শুরু হবে আইপিএল। তার আগে এই সিরিজ কার্যত খেলোয়াড়দের উপর অত্যাচার। তবু বাংলাদেশের অনুরোধ বলেই সৌরভ যথা সময়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এবং ধোনিকে তালিকায় না রেখেই।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...