Wednesday, June 10, 2026

ক্যারিবিয়ান অল-রাউন্ডার ড্যারেন সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হচ্ছে !

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ড্যারেন সামিকে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ‘নিশান-ই-পাকিস্তান’ এবং সাম্মানিক নাগরিকত্ব তুলে দেওয়া হবে তাঁকে। আগামী ২৩ মার্চ প্রেসিডেন্ট আরিফ আলভির হাত থেকে এই সম্মান নেবেন তিনি। শনিবার এই কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কিন্তু কেন এই সম্মান?পাকিস্তানের ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাক বোর্ড। টুইট করে পাক মিডিয়া লিখেছে, ‘‘পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশের সর্বোচ্চ ‌নাগরিক সম্মান ও সাম্মানিক নাগরিকত্বের সম্মান তুলে দেবেন ড্যারেন সামির হাতে ২৩ মার্চ। পাকিস্তা‌নের ক্রিকেটে তাঁর অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে।”
সামি সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন।জালমি দলের মালিক জাভেদ আফ্রিদি সম্প্রতি ডনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজির তরফে প্রেসিডেন্টকে অনুরোধ করা হবে সামিকে সাম্মানিক নাগরিকত্ব দেওয়ার জন্য এবং পিসিবি চেয়ারম্যান এহেসান মানিকেও এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করা হবে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...