Thursday, June 11, 2026

বিমান ভেঙে বিপত্তি গোয়ায়

Date:

Share post:

এ যেনো পুনর্জন্ম। বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। রবিবার সকালে মহড়া চলার সময় গোয়ায় ভেঙে পড়ে বিমান। বিমান ভেঙে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট ও কম্যান্ডর।

নৌবাহিনী টুইটে জানিয়েছে, ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে। পাইলট এবং কম্যান্ডর কোনও ক্ষতি হয়নি। মিগটি ট্রায়াল ভার্সনের ছিল বলে জানিয়েছে নৌবাহিনী। একটি পাখি ডানদিকের ইঞ্জিনে ধাক্কা খাওয়াতেই বিপত্তি ঘটে।

গতবছর নভেম্বর মাসে একই ঘটনার সাক্ষী থেকেছিল গোয়ার ডাবলিমের নৌঘাঁটি। মহড়া চলার সময়ে ভেঙে পড়েছিল মিগ-২৯কে ফাইটার জেট। তবে এবার সময় মতো বেরিয়ে আসায় প্রাণ বাঁচল পাইলট ও কম্যান্ডরের।

আরও পড়ুন-বাহুবলী’ ট্রাম্প, মেলানিয়া তাঁর জেঠিমা! মার্কিন প্রেসিডেন্টের টুইট ঘিরে বিতর্ক

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...