Thursday, March 19, 2026

২৪ ঘণ্টা কাজের লোক চাই? সন্ধান দিচ্ছে ওয়েবসাইট

Date:

Share post:

সবসময় যাঁরা বাড়ির কাজে সাহায্য করেন, তাঁদের নিয়ে বিভিন্ন মজাদার পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁরা কাজ করতে পারবেন না বলে ফেসবুকে পোস্টও করেছেন, এমন মিমও দেখা গিয়েছে। এবার ২৪ ঘণ্টার কাজের জন্য লোক নিয়োগ করছে এক ওয়েবসাইট। যার নামটি বেশ মজাদার। জনপ্রিয় সিনেমা বুকিং অ্যাপের অনুকরণে তৈরি হয়েছে ওয়েবসাইট। নাম বুকমাইমাসি.কম। কাজের জন্য লোক চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে তারা। যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ওয়েবসাইট বা বিজ্ঞাপনের তথ্য যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ।’
কী আছে সেই বিজ্ঞাপনে?
দৈনন্দিন জীবনে অ্যাপ দিয়ে বিভিন্ন কাজ করা হয়। কখনও শপিং, কখনও গাড়ি বুক করা, কখনও আবার ই-ওয়ালেটের মাধ্যমে চলে কাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সংস্থার নাম বুকমাইমাসি.কম। যা একটি জনপ্রিয় সিনেমা বা শো বুকিং অ্যাপের অনুকরণে তৈরি। ওয়েবসাইটে রান্না, ঘর পরিষ্কার, শিশু এবং বয়স্কদের দেখাশোনার জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বুকমাইমাসি.কম-এ ২৪ ঘণ্টা কাজের জন্য মহিলা চাই। বিজ্ঞাপনে রয়েছে মোবাইল নম্বরও। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই বিজ্ঞাপনটি। তবে, সাইটে কিন্তু মহিলার পাশাপাশি পুরুষদের নিয়োগেরও বিকল্প রয়েছে। রয়েছে জরুরি ভিত্তিতে প্রয়োজন কি না তা জানানোর সুবিধাও। ওয়েব সাইটটি স্মার্ট হলেও তার নাম নিয়ে স্যোশাল মিডিয়ায় কৌতক চলছে যথেষ্ট।

আরও পড়ুন-কলকাতার ‘শাহিনবাগ’-এ ক্যানভাসে প্রতিবাদ

spot_img

Related articles

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...