Saturday, April 4, 2026

ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা! বাঁচাল লালবাজার

Date:

Share post:

ফের মহানগরে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা যুবকের। কিন্তু সতর্ক ও তৎপর কলকাতা পুলিশ। আর তার জেরেই প্রাণ বাঁচল গড়ফার যুবকের। শনিবার গভীর রাতে ফেসবুক-বন্ধুকে বাঁচানোর আর্তি নিয়ে লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন এক যুবক। তিনি জানান,  এক যুবক ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছে। কিন্তু স্যোশাল মিডিয়ার সেই বন্ধুর ঠিকানা তিনি জানেন না। শুধু জানেন তাঁর বাড়ি গরফায়।
সঙ্গে সঙ্গে তৎপর শুরু হয় লালবাজারের কন্ট্রোল রুমে। ফোন যায় গরফা থানায়। যুবকের ফেসবুক প্রোফাইল ট্র্যাক করে কলকাতা পুলিশের সাইবার সেল। যোগাযোগ করা হয় তাঁর বন্ধুদের সঙ্গেও। এইভাবে আত্মহত্যা করতে যাওয়া যুবকের ঠিকানা জোগাড় করে ফেলে পুলিশ। গরফা থানার আইসি শৌভিক দাসের নেতৃত্বে ১০মিনিটের মধ্যেই যুবকের বাড়িতে যায় পুলিশ। আত্মহত্যা করা থেকে তাঁকে আটকায়।
প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই যুবক। তবে তাঁর নাম, ঠিকানা গোপন রেখেছে পুলিশ। তাঁর কাউন্সেলিং করা হচ্ছে। লালবাজারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...