Saturday, June 27, 2026

জনসংযোগে বাড়াতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জনসংযোগে বাড়তি জোর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যতিক্রম নয় ত্রিপুরা বিজেপিও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রবিবার এমনই এক জনসংযোগ অনুষ্ঠানে অংশ নিলেন। এদিন তিনি বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ২৪ নম্বর ওয়ার্ডে এক বিজেপি সমর্থকের বাড়িতে উপস্থিত হন।ওই বাড়ির কেউইএই জন্য প্রস্তুত ছিলেন না। তাই খোদ মুখ্যমন্ত্রীকে বাড়িতে দেখে তাঁরা প্রথমে কিছুটা হকচকিয়ে যান। যদিও সম্বিত ফিরতে বেশি সময় লাগেনি। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের এলাকার সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রীও ওই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে বিপ্লব দেব তাঁর ফেসবুক পেজে লেখেন,আজ বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ২৪ নম্বর ওয়ার্ডে বিজয় কৃষ্ণ ভৌমিকের বাড়িতে আমি আকস্মিক সফরে যাই ও ভৌমিক পরিবারের সাথে মধ্যাহ্ন ভোজন করলাম।তাদের কাছ থেকে এলাকার খোঁজ খবর নিলাম এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। তাদের আতিথেয়তার জন্য ভৌমিক পরিবারকে ধন্যবাদ জানাই।
ভৌমিক পরিবার জানিয়েছেন, এভাবে কোনও মুখ্যমন্ত্রীকে তাঁরা বাড়িতে এসে সমস্যার কথা শুনতে দেখেন নি। তাই তাঁরা যারপরনাই আপ্লুত।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...