Friday, June 26, 2026

ঘূর্নাবর্তের জের, ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কলকাতায় বসন্তের ছোঁয়া লাগার আগেই নামলো বৃষ্টি। সোমবার বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে বৃষ্টি হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বৃষ্টি, বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গুমোট আবহাওয়াই রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র। মঙ্গলবারও আকাশ মেঘলা থাকতে পারে। বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-Breaking: উত্তপ্ত মৌজপুর, সংঘর্ষে মৃত্যু গোকলপুরী থানার হেড কন্সটেবলের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...