Saturday, June 27, 2026

সুপ্রিম কোর্টে CAA বিরোধী মামলা সুজনের, আইনজীবী বিকাশ

Date:

Share post:

কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বাম পরিষদীয় দলনেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী এবার আইনি লড়াইয়ে নামলেন ৷ সুপ্রিম কোর্টে কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রায় দেড়শটি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে। রাজনৈতিক দলের মধ্যে সিপিআই(এম)র পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে৷

কেরালার বাম-গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের পক্ষ থেকেও সিএএ প্রত্যাহারের দাবিতে মামলা করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চে এই সব মামলাগুলি একসঙ্গে শুনানির জন্য গ্রহণ করেছে৷

সুজন চক্রবর্তীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ। সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে যে রিট পিঢিশনটি দাখিল করেছেন, তার শুনানিও হবে বাকি মামলাগুলির সঙ্গে৷ সুজন চক্রবর্তীর হয়ে এই মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...