Monday, April 6, 2026

দিলওয়ালে থেকে দেওয়ালি, ট্রাম্পের হোমওয়ার্ক ঝড় তুলল হাততালির

Date:

Share post:

ভারি ভারি কথা আছে। নীতির কথা আছে। রণনীতির কথা আছে। ভারতের প্রশংসা আছে। কিন্তু তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের ভাষণে চলে এলো আরও কিছু। যেমন- বলিউড। বিশেষভাবে ডিডিএলজে। শাহরুখ কাজলের দিলওয়ালে দুলহানিয়া যায়েঙ্গে। বলেছেন দেওয়ালি থেকে হোলির কথা। বলেছেন শচিন থেকে বিরাট কোহলির নাম। প্রতি ক্ষেত্রেই করতালিতে উপচে পড়েছে স্টেডিয়াম। ট্রাম্প বলেছেন মহাত্মা গান্ধী থেকে সর্দার প্যাটেলের কথা। স্বর্ণমন্দির থেকে জামা মসজিদের কথা। হিমালয় থেকে গোয়ার কথা। বৈচিত্রের মধ্যে ঐক্যের জন্য ভারতের প্রশংসা করেছেন তিনি। সব ধর্মের সহাবস্থানের কথা বলেছেন। ট্রাম্পের ভাষণের হোমওয়ার্ক ছিল দেখার মত। বিশেষত ডিডিএলজের নাম ট্রাম্পের মুখে আসায় চমকে গেছেন সবাই।

দেখুন কী বললেন ট্রাম্প…

আরও পড়ুন-ট্রাম্পের নেতৃত্বে ২ দেশের বন্ধুত্ব গভীর হয়েছে: মোদি

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...