Saturday, June 27, 2026

প্রশ্ন ফাঁস করলে পরীক্ষার্থীর কড়া শাস্তি: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সব জায়গায় শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছে রাজ্য। কেউ কেউ বদনাম করতে প্রশ্নপত্র ফাঁস করতে চাইছে। ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে। আগামী ৩-৪ বছর তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে ঘুরে এই কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার, ছিল মাধ্যমিকের গণিত পরীক্ষা। তার আগে শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। তাঁকে সামনে পেয়ে প্রণাম করার হিড়িক যায় পরীক্ষার্থীদের মধ্যে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবও। এদিন সকালে তাঁরা প্রথমে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে যান। সেখান থেকে যান নেতাজি বালিকা বিদ্যালয়ে। শেষে যান ঘোঘোমালি হাই স্কুলে। সব কেন্দ্রেই পরীক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। অপেক্ষারত অভিভাবকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে কঠোর শাস্তি দেওয়া হবে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হচ্ছে না। রাজ্যপালের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন-ইয়েচুরির ভাষায় কেন্দ্রকে তুলোধোনা করল শিবসেনা

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...