Tuesday, April 7, 2026

করন জোহরের সঙ্গে দীর্ঘ বৈঠক, বড় পর্দায় মহারাজের বায়োপিক তাহলে চূড়ান্ত?

Date:

Share post:

প্রায় ২ বছর ধরেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কথা চলছে। নানা প্রস্তাব আসছে নানা মহল থেকে। পরের পর মিটিংও হচ্ছে৷ কাজের কাজ কিছু হয়নি৷ তবে এবার সম্ভবত চূড়ান্ত আকার নিতে চলেছে বিষয়টি৷

শুক্রবার মুম্বই গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই আইপিএল, তা নিয়ে কথা বলতে দাদা-র মুম্বই-সফর। বিসিসিআই অফিসে মহারাজের পৌঁছানোর খবর পেয়েই সেখানে পৌঁছে যান বলিউডের মেগাওয়েট প্রযোজক- পরিচালক
করন জোহর। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে বসেই করন টানা কথা বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে । আর এর পরই উত্তাল হয়ে উঠেছে বলিউডের অন্দর।
তাহলে কি সব জল্পনার অবসান হলো ? এবার তাহলে তৈরি হতে চলেছে
সৌরভের বায়োপিক? তাহলে প্রধান চরিত্রে কে?
মিটিংকে ঘিরে শুরু হয়েছে এ ধরনের হাজারো জল্পনা। শোনা যাচ্ছে, করনকে দাদা নাকি বলেছেন, তাঁর আপত্তি নেই বায়োপিকে। ফলে, লিড কাস্টিংয়েরও খোঁজ চালু হয়েছে। হাজার হোক সৌরভের বায়োপিক বলে কথা! এই বায়োপিকে থাকছে দাদার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক, সবই৷ ঘনিষ্ঠ মহলে তেমনই আভাস দিয়েছেন করন৷

তবে এখন এ বিষয়ে মুখ খোলেননি করন বা সৌরভ৷ সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরেই বায়োপিক বানানোর যে কথা চলছে, এবার করন জোহরের হাত ধরে তা চূড়ান্ত হওয়ার মুখে৷

আরও পড়ুন-ভারতে দ্বিতীবার এসে ‘সম্মানিত’ ইভাঙ্কা, পোশাক ঘিরে বিতর্ক

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...