Saturday, June 20, 2026

বেসিন রিজার্ভে লজ্জার আত্মসমর্পন কোহলিদের

Date:

Share post:

লজ্জার হার। ১০ উইকেটের হার। যে নিউজিল্যান্ডকে নিয়ে কোহলিরা টি-২০ তে নাকি ছেলেখেলা করেছিল, তাদের কাছে একদিনের ম্যাচে ব্রাউন ওয়াশ ৩-০ হওয়ার পর তিন টেস্টের প্রথমটিতেই দেড়দিন বাকি থাকতে ১০ উইকেটে নটে গাছ মুড়োলো।

বেসিন রিজার্ভে লজ্জার ব্যাটিং ব্যর্থতা। ৩৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে নেমেছিলেন রাহানে আর হনুমা। সাউদি আর বোল্টের সুইংয়ে বিধ্বস্ত হলেন হনুমা, খেলা শুরু পাঁচ মিনিটের মধ্যেই। তারপর শুধু আসা যাওয়া। ঋষভ ২৫ করলেন। বাকিরা যেন নিয়মরক্ষা করতে নেমেছিলেন। সোমবার সকালে শাস্ত্রীর দল ৪৬ রানে ৬ উইকেট হারালো। ১৯১ রানে শেষ। ৫ উইকেট সাউদির, বোল্টের ৪ উইকেট। কিউইরা ২ ওভারেই রান তুলে নিয়ে শততম টেস্ট জয় তুলে নিল। ৯উইকেট নিয়ে ম্যাচের সেরা টিম সাউদি।

কোহলি ব্রিগেড না মানলেও এটাই বাস্তব, এবার নিউজিল্যান্ড থেকে সিরিজ হেরেই ফিরছে কোহলি ব্রিগেড। কিন্তু সব বিভাগেই এমন ব্যর্থতার জবাব তো কোহলি-শাস্ত্রীকেই দিতে হবে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...