Thursday, March 19, 2026

উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সমস্যা নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সমস্যা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘক্ষণ উত্তরকন্যায় বৈঠক করেন তাঁরা। বৈঠকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অতিরিক্ত পড়ুয়া ভর্তি না করানোর নির্দেশ দিয়েছেন তিনি।
অতিথি অধ্যাপকদের বেতনের বিষয়ে শিক্ষামন্ত্রীর বলেন, যে কলেজ তাঁদের রেখেছে, তারা বেতন দেবে। কিন্তু অনেকেই যোগ্য নন। আবার, অনেকে ব্যাঙ্কের নথি সঠিক দেননি।
পাশাপাশি, শিক্ষামন্ত্রী জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হয়েছে। দ্রুত উপাচার্য নিয়োগ করা হবে। এছাড়া যেসব কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন সেই সব কলেজে ইন্টারভিউয়ের মাধ্যমে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...