Monday, June 8, 2026

শহরে ট্রাম্প বিরোধী মিছিল, মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুল দাহ

Date:

Share post:

দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এসেছেন তার স্ত্রী-কন্যা-জামাই। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আর মার্কিন প্রেসিডেন্টের দেশে আসা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। তৈরি হয়েছে উত্তেজনা। ব্যতিক্রম নয় শহর কলকাতাও।

সোমবার ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা করে কলকাতা শহরে হয়ে গেল জোড়া প্রতিবাদ কর্মসূচি। এদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে সামনে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় এসইউসিআই। যার দরুন ব্যাপক যানজট তৈরি হয়।

পাশাপাশি, ট্রাম্পের ভারত সফরের বিরোধিতায় ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশে থেকে পার্ক স্ট্রিটের আমেরিকা সেন্টার পর্যন্ত প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেয় বাম ছাত্রযুব সংগঠন। যদিও সেই মিছিল অনেক আগেই আটকে দেয় পুলিশ। যা নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয় পার্ক স্ট্রিট মোড়ে।

Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...