Monday, June 8, 2026

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা, প্রতিপক্ষ কর্নাটক

Date:

Share post:

প্রত্যাশা মতোই রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছাল বাংলা। ২৯ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে শেষ চারের লড়াই হবে। এবার কর্নাটকের সামনে অভিমন্যু ঈশ্বরনের দল। রবিবার দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে রান ছিল সাত উইকেট হারিয়ে ৩৬১। সোমবার আরও ১২ রান যোগ করে অল আউট হয়ে যায় বাংলা। মনোজ তিওয়ারিদের ইনিংস শেষ হয়ে যায় ৩৭৩ রানে।

বাংলার থেকে ৪৫৫ রানে পিছিয়ে পরে ওড়িশা। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ওড়িশার দুই ওপেনার অনুরাগ সারঙ্গি ও শান্তনু মিশ্র শুরুটা বেশ ভাল করেন। ওড়িশার রান যখন বিনা উইকেটে ৩৯ রান, তখন মন্দ আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা। লাঞ্চে যায় দুই দল। তার পরে আর খেলা শুরু হয়নি। খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শেষ চারের যোগ্যতা অর্জন করে অরুণলালের ছেলেরা।

কর্নাটকের বোলিং আক্রমণ দেশের অন্যতম সেরা। পেস বিভাগে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, অভিমন্যু মিঠুন, রণিত মোরে। স্পিন সামলাবেন কৃষ্ণাপ্পা গৌতম, জগদীশ সুচিতের মতো তারকারা। মনীশ পাণ্ডে, করুণ নায়ারের মতো ক্রিকেটারও রয়েছেন কর্নাটক শিবিরে। ফলে ঘরের মাঠে তাঁদের কী ভাবে সামলান মনোজ তিওয়ারিরা, তা দেখার অপেক্ষায় সবাই।কর্নাটক যে কঠিন লড়াইয়ের সামনে ফেলবে বাংলাকে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...