Monday, April 6, 2026

ইয়েচুরির ভাষায় কেন্দ্রকে তুলোধোনা করল শিবসেনা

Date:

Share post:

দুদিন আগে সিএএ-এনআরসি নিয়ে মোদির ভরপুর প্রশংসা করেছিলেন। এবার সিপিএমের সুরে সুর মিলিয়ে মোদি সরকারকে এক হাত নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার। তাদের সাফ কথা, এই সফরে ভারতের গরিব মানুষের একবিন্দুও কোনও পরিবর্তন হবে না।

শিবসেনার মুখপত্র ‘সামনা’তে দলের সাংসদ সঞ্জয় নিরূপমের কটাক্ষ, ট্রাম্প আমেদাবাদে প্রথম পা রাখছেন। উৎসাহ যদি কারওর সামান্য থেকে থাকে, তাহলে সেটা ওই শহরের মানুষের। হলফ করে বলা যায়, দেশের মানুষের কিছুমাত্র আগ্রহ নেই। প্রেসিডেন্ট বলছেন, ব্যবসার জন্য ভারতে আসছেন। উদ্দেশ্য পরিস্কার। কিন্তু ভারতের অর্থনীতির উন্নয়নের জন্য আমেরিকার থেকে ব্যবসার দরকার। যেটা আদৌ পাওয়ার সম্ভাবনা নেই। গরিব আর মধ্যবিত্তের জীবনে কোনও প্রভাব পড়বে না। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট দেশে ফিরে যাওয়ার পর ভারতের মানুষের মনে কোনও প্রভাব থাকবে না। এর আগে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও ট্রাম্পের সফর প্রসঙ্গে বলেছিলেন, এই সফরে ভারতের মানুষের কিছু যায় আসে না।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে CAA বিরোধী মামলা সুজনের, আইনজীবী বিকাশ

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...