Saturday, June 27, 2026

নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেটপ্রেমীরা

Date:

Share post:

মাত্র সাড়ে তিন দিনেই হার। আর তাও আবার ১০ উইকেটে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় সমোলচনার ঝড় ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের এক নম্বর টেস্ট দল যে ভাবে প্রথম দিন থেকে খেলেছে, তা চরম হতাশার বলেই মন্তব্য করেছেন তাঁরা।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহালির ভারতের এটাই প্রথম হার। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংসে শেষ হয়েছিল ১৬৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪৮। ভারতের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি পড়ে ১৯১ রানে। জেতার জন্য দরকার ছিল মাত্র নয় রান। বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছায় কেন উইলিয়ামসনের দল। দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কিউয়ি পেসার টিম সাউদি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ০-১ পিছিয়ে পড়ার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। ওয়েলিংটন টেস্টের পর তাঁদের প্রশ্ন, টেস্টের প্রতি ভারতীয় দলের মানসিকতা এই হার থেকেই বোঝা যায়। কোহালি-পূজারা-পৃথ্বীর রান না পাওয়া এবং যশপ্রীত বুমরার বল হাতে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা।

এমনকি প্রশ্ন উঠেছে, এই টেস্ট সিরিজের জন্য কতটা প্রস্তুত ছিলেন কোহলি ব্রিগেড। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে ভারতীয় দল লড়াই করতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরা।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...