Saturday, June 20, 2026

এক সাংসদকেই রাজ্য যুব মোর্চার সভাপতি পদে আনছে বিজেপি

Date:

Share post:

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি বদল হচ্ছে৷ বর্তমানে এই পদে আছেন
দেবজিৎ সরকার৷ একুশের বিধানসভা ভোটে দলের যুব শাখাকে সক্রিয় করতে চায় কেন্দ্রীয় বিজেপি৷ ওদিকে, বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত নতুন রাজ্য বা জেলা কমিটি ঘোষনা করা সম্ভব হয়নি৷ তার আগেই দলের শাখা-সংগঠনগুলির সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নাম ঘোষণা হতে চলেছে৷ তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে বঙ্গ-বিজেপি, দলের যুব মোর্চার সভাপতি পদে আনতে চায় কোনও সংসদকেই৷ সূত্রের খবর, যুব মোর্চার সভাপতি পদের জন্য তিন সাংসদের নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে৷ তালিকায় আছেন পুরুলিয়ার সাংসদ
জ্যোতির্ময় সিং মাহাতো, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান এবং কোচবিহারের সাংসদ
নিশীথ প্রামাণিক। সব কিছু ঠিকঠাক থাকলে, দেবজিৎ সরকারের জায়গায় ওই তিন জনের এক জনেরই বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি হতে চলেছেন৷

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...