Saturday, June 20, 2026

তৃণমূলের পথ ধরে এবার প্রতিটি পুরসভার জন্য আলাদা ইস্তেহার করছে বিজেপি

Date:

Share post:

ভোট-কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে কিছুদিন আগে হয়ে যাওয়া ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কেন্দ্র-ভিত্তিক আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলো৷ তার সুফলও পায় ঘাসফুল শিবির৷ তিন আসনই দখলে আনে তৃণমূল৷

অনেকটা সেই পথে হেঁটেই আসন্ন পুরভোটে প্রতিটি পুরসভার জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। এ রাজ্যে বিজেপি এর আগে কখনও এমন করেনি৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘‘প্রতিটি পুর-এলাকায় বসবাসকারী নাগরিকদের সমস্যা ও চাহিদা আলাদা। তৃণমূল নেতা তথা পুর-পদাধিকারীদের দুর্নীতি ও কেলেঙ্কারিও আলাদা। তাই পুরভোটে প্রতিটি পুরসভার জন্য এবার বিজেপি আলাদা ইস্তেহার করবে”৷ এই নেতার কথায়, “আলাদা ইস্তেহারে সংশ্লিষ্ট পুর এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধেও চার্জশিট থাকবে।’’

প্রসঙ্গত, এর আগেই বিজেপি জানিয়েছে, পুরভোটকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ই-মেল আইডি চালু করা হবে৷ সাধারণ মানুষ ওখানে নিজেদের অভাব এবং অভিযোগ, এলাকার সমস্যা, পুলিশ বা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারবেন। পুরসভা-ভিত্তিক ইস্তেহারে এসব অভিযোগ গুরুত্ব পাবে৷

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...