Wednesday, April 1, 2026

তাজের সামনে হাতে হাত রেখে রোমান্টিক ট্রাম্প দম্পতি

Date:

Share post:

শাশ্বত প্রেমের স্মারক হিসেবে দাঁড়িয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। পড়ন্ত রোদে সেই তাজমহল দেখলেন আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। বিখ্যাত বেঞ্চের সমানে দাঁড়িয়ে হাতে হাত রেখে চোখ রাখলেন তাজে। ঝলসে উঠল ক্যামেরা। চিরন্তন প্রেমের চিহ্ন জোড়া সমাধির থেকে অনতিদূরে তৈরি হল আরও একটু টুকরো রোমান্টিক মুহূর্ত।

সেখান থেকে ফের তাজের সৌধের দিকে এগিয়ে যান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। প্রথমে একজোড়া, পরে এক ঝাঁক শালিক এসে জড়ো হয় বিশ্বের ক্ষমতাশালী দম্পতির সামনে। প্রকৃতির কোলে সেই দৃশ্য উপভোগ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

তাঁরা সরে যেতেই স্বামী জ্যারেড কুশনারকে নিয়ে ঐতিহাসিক বেঞ্চের সামনে আসেন ইভাঙ্কা ট্রাম্প। প্রথমে একাই পোজ দেন ক্যামেরায়। এমনকী, একটি ছবির জন্য নিজের মোবাইলটিই এগিয়ে দেন ট্রাম্প-কন্যা। এখানেই মার্কিন প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে মিলে গেল “আমার একটা ছবি তুলে দেবেন?” বলা সব তরুণীরা। তারপরে স্বামীর বাহুলগ্না হয়েও ছবি তোলেন ইভাঙ্কা। তৈরি হয় আরও একটি রোমান্টিক ছবি।

সোমবার বিকেল ৫ টা নাগাদ তাজমহলে পৌঁছন ট্রাম্প দম্পতি। পড়ন্ত রোদে তাজ দর্শন করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া। সেই মতো গোধূলি আলোয় তাজমহল ঘুরে দেখেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। শুধু সৌন্দর্য উপভোগই নয়, তাজমহলের ইতিহাস মন দিয়ে শোনেন তাঁরা। ৩৬ ঘণ্টার ভারত সফরের মধ্যে পাক্কা একঘণ্টা তাজমহলের জন্য রেখেছিলেন ট্রাম্প দম্পতি। আর সেই তাজ-দর্শনে মুহূর্তেরা তৈরি হল মুহূর্তের জন্য।

আরও পড়ুন-ভারত-আমেরিকার সম্পর্কের আধার বিশ্বাস, ধন্যবাদ জ্ঞাপনে জানালেন মোদি

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...